রিটার্ন ও রিফান্ড নীতি
কখন বদলে বা ফেরত দেওয়া হয়
ভুল সাইজ, ভুল পণ্য, বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ছবিসহ জানান। যাচাইয়ের পর বিনা খরচে বদলে দেওয়া হবে, অথবা পুরো টাকা ফেরত দেওয়া হবে।
যা ফেরত নেওয়া হয় না
কাস্টম প্রিন্টেড পণ্য (ডিজাইন অনুমোদনের পর), ব্যবহৃত বা খোলা রোল, আর গ্রাহকের নিজের ভুলে বাছাই করা সাইজ — তবে শেষের ক্ষেত্রে অব্যবহৃত অবস্থায় থাকলে ডেলিভারি খরচ দিয়ে বদলে নেওয়া যায়।
রিফান্ড কীভাবে আসে
অনলাইনে পেমেন্ট করা অর্ডারে যে মাধ্যমে টাকা দিয়েছেন (বিকাশ, নগদ, কার্ড), রিফান্ড অনুমোদনের পর ৭–১০ কর্মদিবসের মধ্যে সেই মাধ্যমেই ফেরত যায়। ক্যাশ অন ডেলিভারির অর্ডারে বিকাশ বা ব্যাংকে রিফান্ড দেওয়া হয়।
যোগাযোগ: ০১৭০০-০০০০০০, hello@example.com